খবর লাইভ : শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বৈঠক হল প্রায় দেড় ঘণ্টা। বিকাশভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পরে বাইরে বেরিয়ে দ্রুত জট খোলার আশা এসএলএসটি চাকরিপ্রার্থীদের। তারা জানালেন, তাঁরা সময়সীমা পেয়ে গিয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগের জট খোলার চেষ্টা হবে। এমনই আশ্বাস মিলেছে বিকাশ ভবন থেকে।
এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়োগে জট খোলার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। বৈঠক ইতিবাচক দিকে এগোচ্ছে। আইনি জটিলতায় এতগুলো নিয়োগ আটকে আছে। নির্দিষ্ট কিছু পদক্ষেপের মাধ্যমে এর সমাধানের একটা প্রক্রিয়া চলছে। দু’পক্ষই তা নিয়ে ঐক্যমতে পৌঁছেছে।
আরও পড়ুনঃ ডিএ আন্দোলনকারীদের নবান্নের সামনে একদিন সভার অনুমতি দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ
চাকরিপ্রার্থীরা বলেন, ‘আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পাব। আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি ১ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষা দফতরের তরফে সেই আশ্বাস পেয়েছি।’ তাঁদের আরও দাবি, ‘মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিক্ষা দফতরে একমাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ এসেছে।’
চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত একটি মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সম্প্রতি সেই মামলার শুনানিও পিছিয়ে গিয়েছে। আগামী ২ জানুয়ারি মামলাটি ফের শোনার কথা শীর্ষ আদালতে। বৈঠক থেকে বেরিয়ে চাকরিপ্রার্থীরা জানান, আইনি প্রক্রিয়াকে সম্মান জানিয়ে সব দিক বিবেচনা করেই তাঁদের নিয়োগের বিষয়টি দেখছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে তেমনই ইঙ্গিত তাঁরা পেয়েছেন। তাঁরা আশাবাদী, দ্রুত এই সমস্যা মিটে যাবে। কেটে যাবে নিয়োগের সমস্ত জট। তবে আপাতত আন্দোলন থামছে না। ধর্না যেমন চলছে, তেমনই চলবে বলে জানান চাকরিপ্রার্থীরা। ১ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের সমস্যার সমাধান হয়ে গেলে আন্দোলন তুলে নেওয়া হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…