প্রজাতন্ত্র দিবসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁকো আমন্ত্রণ ভারতের

খবর লাইভ : ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁকোকে   আমন্ত্রণ জানাল ভারত।যদিও এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথমে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তবে, চলতি মাসের শুরুতেই জানা গিয়েছিল, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসতে পারবেন না বাইডেন। এরপরই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ফরাসি প্রেসিডেন্টকে। তবে, ম্যাঁকো আসার বিষয়ে সম্মতি দিয়েছেন কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট করে জানায়নি কেন্দ্র।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রতি বছরই প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়।প্রজাতন্ত্র দিবস উদযাপন ভারতের সশস্ত্র বাহিনীর শক্তি প্রদর্শনের মঞ্চ। এই মঞ্চ থেকে কূটনৈতি সম্পর্ক জোরদার করার কাজও করা হয়। সাম্প্রতিক কয়েক বছরে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে। রাফাল যুদ্ধবিমান নিয়ে চুক্তি-সহ বিভিন্ন বিষয়ে দুই দেশ পরস্পরের পাশে দাঁড়িয়েছে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাফাল জেটের এয়ার শো-ও দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago