খবর লাইভ : রাজনৈতিক সৌজন্য দেখাতে কখনও কসুর করেননি তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ভাবে বিপরীত মেরুতে থাকা নেতৃত্বের সঙ্গেও তিনি সৌজন্য দেখিয়েছেন। বুধবার, তাঁকেও সৌজন্য দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বাংলার বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সংসদ ভবনে যান বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা হতে মমতার পায়ের ব্যথা সম্পর্কে জানতে চান মোদি। জবাবে মুখ্যমন্ত্রী জানান, এখন পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। মোদি কেমন আছেন, জানতে চান মমতাও।
আরও পড়ুনঃ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা, কোন পরামর্শ দিলেন তিনি?
সূত্রের খবর ওই কুশল বিনিময়ের পরেই বৈঠক শুরু হয়। যেখানে বাংলার প্রাপ্যর দাবিতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য সাংসদরা। মিনিট পঁচিশেক বৈঠক চলে।
পঞ্চায়েত ভোটের প্রচারের সময় উত্তর থেকে ফেরার পথে হেলিকপ্টার বিপর্যয়ে পায়ে আঘাত পান তৃণমূল সভানেত্রী। এর পরে স্পেন সফরেও ওই পায়ে ফের চোট পান। ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। সেই থেকে এক মাসের বেশি সময় ধরে বাড়িতে থেকেই কাজ করেন মমতা। প্রশাসনিক কাজের পাশাপাশি দুর্গাপুজোর উদ্বোধনও ভার্চুয়াল মাধ্যমে করেন বাড়ি থেকেই। রেড রোডে কার্নিভালের দিন প্রথম বাড়ি থেকে বার হন। তার পর থেকে নিয়মিত কাজ, জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়নি। বুধবার মুখোমুখি দেখা হতেই মমতার পায়ের চোটের বিষয়ে খোঁজ নেন মোদি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…