আইপিএল-এর মেগা নিলাম, দিল্লির টেবিলে থাকতে পারেন ঋষভ পন্থ

খবর লাইভ : আজ আইপিএল ২০২৪-এর মেগা নিলাম। মঙ্গলবার দুবাইয়ে বসতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল এর নিলাম। আগামী মরশুমের আগে ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করার চেষ্টা করবে। মোট ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যার মধ্যে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন আসন্ন আইপিএলে। ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে ২১৫ জন ক্রিকেটার আন ক্যাপড। নিলামে বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। আর সূত্রের খবর এই নিলামে দিল্লি ক‍্যাপিটালসের টেবিলে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তার সাক্ষাৎকার।

গতমরশুমে দুর্ঘটনার কারণে আইপিএল থেকে ছিটকে যান ঋষভ। আশা করে হচ্ছে ২০২৪ আইপিএল-এ ফিরবেন তিনি। এবং অধিনায়কত্ব করবেন ঋষভ। তবে তার ফিটনেসের দিকে নজর রেখে তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এমনটাই সূত্রের খবর।

আইপিএল এর ইতিহাসে এই প্রথম দলের কোন অধিনায়ক থাকতে চলেছেন। সঙ্গে থাকছেন দলের কোচ রিকি পন্টিং এবং দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। এনাদের সঙ্গেই প্ল্যানিং কমিটিতে কিংবা সিদ্ধান্ত নেওয়াতে দেখা যাবে পন্থকে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, আইপিএল নিলামে দেখা যাবে সদ্য নির্বাচিত কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর গৌতম গম্ভীরকে। নাইট কর্তা জয় মেহতাকেও দেখা যাবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago