খবর লাইভ : তুঘলকি আচরণ! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে মামলা সরিয়ে নিতে প্রধান বিচারপতিকে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে না যাওয়ার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের।
সোমবার দুপুর ৩টে নাগাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলার শুনানি চলছিল। সেই সময় কমিশনের আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের সওয়ালের ধরণ নাকি বিচারপতির পছন্দ হয়নি। তবে আইনজীবীদের সূত্রের খবর, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন প্রসেনজিৎ। তার পরিপ্রেক্ষিতে সিঙ্গল বেঞ্চের রায়ের বেশ কিছুটা অংশ ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয়। তাতেই গোঁসা। আইনজীবীকে কোট-টাই খুলে রাখা নির্দেশ দেন বিচারপতি। এরপর আদালতের শেরিফকে ডেকে ওই আইনজীবীকে তাঁর হাতে তুলে দিয়ে নির্দেশ দেন ‘সিভিল প্রিজনে’ রাখার।
এই ঘটনার প্রতিবাদে ক্ষোভ ফেটে পাড়েন আইনজীবী মহলের একাংশ। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জানানো হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। অন্যান্য আইনজীবীরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই নির্দেশ প্রত্যাহার করে নিতে বলেন নির্দেশের কিছুক্ষণ পরেই তা প্রত্যাহার করে নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
তবে ভরা এজলাসে একজন আইনজীবীর অপমানে ক্ষুব্ধ বার অ্যাসোসিয়েশন। বিকেলেই বার অ্যাসোসিয়েশনের তরফে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক জানান, যত দিন না বিচারপতি এই ঘটনার জন্য ওই আইনজীবী এবং বারের কাছে দুঃখপ্রকাশ করছেন, তত দিন তা এজলাসে যাওয়া হবে না।
প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। চিঠিতে বিশ্বব্রত লেখেন, ওই আইনজীবীকে যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছেন, তাতে তাঁরা ব্যথিত। এই নির্দেশে অপমানজনক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে সব মামলা সরিয়ে নেওয়া হোক। ওই আইনজীবী এবং বারের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। না হলে আইনজীবীরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…