করাচির হাসপাতালে ভর্তি দাউদ? বিষ খাওয়ানোর নতুন জল্পনায় উত্তাল দুনিয়া

খবর লাইভ : ফের আলোচনার কেন্দ্রে মাফিয়া ডন ও ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা ছড়িয়েছে যে গুরুতর অসুস্থ অবস্থায় করাচির হাসপাতালে ভর্তি ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী। আরও জানা গিয়েছে যে, বিষ প্রয়োগ করার জেরেই দাউদ অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই তাঁকে অচেতন অবস্থায় দেখে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ভারত বা পাকিস্তান, কোনও দেশের তরফেই সরকারি তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।

প্রসঙ্গত, দাউদ যে সপরিবারে পাকিস্তানে লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে অপরাধ জগতের রিমোট কন্ট্রোল হাতে রেখেছে তা আগেই ইসলামাবাদকে তথ্যপ্রমাণ-সহ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু সে তথ্য বারবার স্বভাবসিদ্ধ ঢঙেই অস্বীকার করেছে পাকিস্তান। দুবাই-শারজাতেও দাউদের আনাগোনার প্রমাণ হাতে এসেছে ভারতীয় ইন্টেলিজেন্সের। রাডারে থাকলেও কূটনীতির বেড়াজালে বহুবার দাউদ ফস্কেছে ভারতের হাত থেকে। বিগত বেশ কয়েক বছর ধরেই বারে বারে দাউদের অসুস্থতার খবর সামনে এসেছে বিভিন্ন মাধ্যমে। কিন্তু তার সত্যতা যাচাই করা যায়নি। ২০১৭ সালের এপ্রিল নাগাদ খবর ছড়ায়, দাউদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক! কিন্তু সে সময় দাউদ ঘনিষ্ট ছোটা শাকিল দাবি করেছিল, সুস্থ রয়েছে দাউদ! খবর ভিত্তিহীন। তারপরেও আবার গুজব ছড়ায় করোনায় আক্রান্ত হয়ে নাকি দাউদ মারা গেছেন! এবারও মাফিয়া ডনের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে রহস্য ঘনীভূত হয়েছে।

দাউদ ইব্রাহিম, ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড অপরাধী, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ এবং মাদক পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত। ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিল এই দাউদই যে হামলায় ২৫০ জনেরও বেশি প্রাণ গিয়েছিল এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছিলেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago