খবর লাইভ : জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! মুম্বইয়ের বিকেসি থানায় এফআইআর দায়ের করেছেন এক মহিলা। তিনি পেশায় অভিনেত্রী।অভিযোগকারিণীর দাবি, প্রথমে তাঁর অভিযোগ নিতে অস্বীকার করেছিল পুলিশ। এরপর তিনি আদালতে যান। আদালতের নির্দেশেই অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় সজ্জন জিন্দালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগ ২০২১ সালে দুবাইয়ে আইপিএলের ম্যাচ দেখতে গিয়ে সজ্জনের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। পরে সম্পর্ক অনেক দূরে গড়িয়ে যায়। জিন্দাল নাকি প্রতিশ্রুতিও দেন তাঁকে বিয়ে করার। এর পরই ২০২২ সালের ২৪ জানুয়ারি নিজের পেন্টহাউসে তাঁকে যৌন হেনস্থা করেন জিন্দাল। তাঁর আরও দাবি, ওই ঘটনার পরেও তিনি শিল্পপতির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে সজ্জন যোগাযোগ বন্ধ করে দেন। নম্বরও ব্লক করে দেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…