৩৫৪ কোটি টাকা কোথা থেকে এল? অবশেষে মুখ খুললেন ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ

খবর লাইভ : অবশেষে মুখ খুললেন ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ।কংগ্রেস সাংসদের দাবি, তাঁরা ছয় ভাই৷ পরিবারও অনেক বড়৷ তাঁর বাকি পাঁচ ভাই এবং তাঁদের সন্তানরা মিলেই ব্যবসার বিভিন্ন দিক দেখাশোনা করেন৷

তাঁর বাড়ি, মদের কারখানায় তল্লাশিতে উদ্ধার হয়েছে ৩৫০ কোটি টাকারও বেশি৷ কিন্তু সেই আয়কর হানার ঘটনায় মূল অভিযোগ যাঁর বিরুদ্ধে সেই কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর কোনও প্রতিক্রিয়া এতদিন পাওয়া যায়নি৷

অবশেষে আয়কর তল্লাশির দশ দিন পর মুখ খুললেন ধীরজ সাহু৷ দাবি করলেন, যে অর্থ বেআইনি বলে অভিযোগ করে আয়কর দফতর বাজেয়াপ্ত করেছে, তা সরাসরি তাঁর নয়৷ রাজ্যসভার কংগ্রেস সাংসদের আরও দাবি, তাঁর পরিবারও ব্যবসার দেখাশোনা করে৷ ফলে যে অর্থ উদ্ধার হয়েছে তা যে সংস্থাগুলিতে আয়কর অভিযান চলেছে, সেই সমস্ত সংস্থারই টাকা৷ একই সঙ্গে কংগ্রেস সাংসদ স্পষ্ট করেছেন এই টাকার সঙ্গে কংগ্রেস অথবা কোনও রাজনৈতিক দলের যোগ নেই৷

আরও পড়ুনঃ মোদিজির পায়ে ধরে লাভ নেই, কিছুই মিলবে না: মমতাকে কটাক্ষ শুভেন্দুর
গত ৬ ডিসেম্বর থেকে বউধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড এবং তার সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে অভিযানে নামে আয়কর দফতর৷ ওই সব সংস্থারই মালিকানা রয়েছে কংগ্রেস সাংসদ ধীরজ সাহু এবং তাঁর পরিবারের বিরুদ্ধে৷ ওড়িশা এবং ঝাড়খণ্ডে একযোগে তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৩৫৪ কোটি টাকা৷

আয়কর দফতর দাবি করেছে, স্বাধীনতার পর ভারতে একসঙ্গে এত বিপুল পরিমাণ অর্থ কোনও অভিযানে উদ্ধার হয়নি৷এই অর্থ উদ্ধারের ঘটনায় স্বভাবতই দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে নিশানা করে বিজেপি৷ এমন কি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কংগ্রেসকে খোঁচা দিতে ছা়ড়েননি৷

শুধুই টাকা! গুনতে গিয়ে নষ্ট হয়ে গেল টাকা গোনার মেশিনও! আয়কর হানায় এ কী দৃশ্য!
সাহু অবশ্য জানিয়েছেন, তিনি প্রায় ৩৫ বছর ধরে রাজনীতিতে রয়েছেন৷ কিন্তু এই প্রথমবার তাঁর বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ উঠল৷ কংগ্রেস সাংসদের কথায়, ‘আমি খুবই ব্যথিত৷ আমি জোর দিয়ে বলতে পারি সব টাকাই আমার সংস্থা থেকে উদ্ধার হয়েছে৷ আমরা প্রায় ১০০ বছর ধরে মদ তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত৷ আমি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি এবং ব্যবসায় সেভাবে নজর দিই না৷ আমার পরিবারের সদস্যরাই ব্যবসার দেখাশোনা করে৷ আমি শুধুমাত্র মাঝেমধ্যে সব ঠিকঠাক চলছে কি না খোঁজ নিয়ে নিতাম৷’
কংগ্রেস সাংসদের দাবি, তাঁরা ছয় ভাই৷ পরিবারও অনেক বড়৷ তাঁর বাকি পাঁচ ভাই এবং তাঁদের সন্তানরা মিলেই ব্যবসার বিভিন্ন দিক দেখাশোনা করেন৷ তবে তাঁদের ব্যবসা একেবারেই স্বচ্ছ বলে দাবি করেছেন সাহু৷

সাহুর দাবি, যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা আসলে মদ বিক্রি করে পাওয়া৷ কারণ অধিকাংশ ক্ষেত্রে নগদে মদ কেনাবেচা হয়৷ ফলে ওই টাকার সঙ্গে কংগ্রেস অথবা অন্য কোনও দলের যোগ নেই৷ কংগ্রেস সাংসদ জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্যরাও প্রয়োজনে আয়কর দফতরের প্রশ্নের উত্তর দেবেন৷ তাঁরা আয়কর দফতরকে সবরকম সহযোগিতা করতেও তৈরি বলে দাবি করেছেন সাহু৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago