খবর লাইভ : মহিলা কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব দিলেন এক যুবনেতা৷ কাউন্সিলর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই মদ্যপ অবস্থায় এসে বাড়িতে সদলবলে চড়াও হয়ে মহিলা কাউন্সিলরকে হুমকি দেওয়ার অভিযোগ ওই যুবনেতার বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুর এলাকায়৷
এই পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন যুবনেতা প্রতীক দে-র বিরুদ্ধে৷ অভিযোগ, পাপিয়াকে বিয়ের প্রস্তাব দেন প্রতীক৷ সেই প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েকদিন আগে মদ্যপ অবস্থায় প্রতীক সদলবলে পাপিয়া হালদারের বাড়িতে চড়াও হয়৷ ওই মহিলা কাউন্সিলরের বাবা, মা এবং দাদার সামনেই তাঁকে গালিগালাজ করেন ওই যুবনেতা৷ এমন কি বাইরে বেরোলে শারীরিক হেনস্থারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷এই ঘটনার পরই অভিযুক্ত প্রতীক দে-র বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই কাউন্সিলরের দাদা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
আরও পড়ুনঃ সংসদে তুমুল হই হট্টগোলে বিক্ষোভ বিরোধীদের, সোমবার পর্যন্ত মুলতবি অধিবেশন
কাউন্সিলর পাপিয়াদেবীর অভিযোগ, ‘প্রতীক দে-র একটা ব্যক্তিগত চাহিদা ছিল৷ প্রথম থেকেই নিজের স্বার্থসিদ্ধির জন্য সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমি তাঁর স্ত্রী৷ বিভিন্ন সময় মানুষের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তোলা, খাস জমি দখল করে বিক্রি করে দিত৷ আমি প্রতিবাদ করায় টাকা পয়সা দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়৷ তাতেও রাজি না হওয়ায় আমাকে ব্যক্তিগত ভাবে হেনস্থা শুরু হয়েছে৷’
অভিযুক্ত প্রতীক দে বলেছেন, অভিযোগ যে যার মতো করতে পারে৷ ওনাকে নিজের অভিযোগ প্রমাণ করতে হবে৷ দল
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…