১০ বছর পর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস

খবর লাইভ : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার নতুন সিলেবাস ঘোষণা সংসদের।পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এর আগে বিজ্ঞান বিভাগের কিছু পরিবর্তন করা হয়েছিল। সেই অনুসারে কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগে কিছু পরিবর্তন করা হয়েছে।

প্রত্যেকটি বিষয়ের জন্য পৃথক পৃথক কমিটি গঠন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী শনিবার সংসদ এই কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসছে। সংসদের পক্ষ থেকে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, “আমরা কেন্দ্রের বোর্ডগুলির সঙ্গে সমঞ্জস্য বজায় রেখে রাজ্যে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নতুন করে সিলেবাস তৈরি করতে চাই। ২০১২-১৩ সালের সিলেবাস বদল হয়েছিল এখন আমাদের ফের সিলেবাস বদলের প্রয়োজন রয়েছে। সরকার অনুমোদন দিলে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসে ছাত্রছাত্রীরা পঠন-পাঠন করবেন।”

আরও পড়ুনঃ বেসুরো অনুপমের নিরাপত্তা তুলে নিল কেন্দ্র!
জানা গিয়েছে, ২০২৪ সালে যেই সকল পরীক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের এই নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে।সেই অনপযায়ী আগামী ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সকলে এই নতুন সিলেবাস অনুসারে পরীক্ষা দেবে। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এই ধরণের সিলেবাসে পরিবর্তন করা খুবই দরকারি ছিল এবং এই পরিবর্তনের ফলে আমাদের রাজ্যের সকল পড়ুয়ারা ভবিষ্যতে উপকৃত হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago