সংসদে স্মোক বোমাকাণ্ডে আলোচনা চেয়ে ডেরেকের পরে আরও ১৪ জন বিরোধী দলের সাংসদ সাসপেন্ড!

খবর লাইভ : সংসদে নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতি। অধিবেশন চলাকালীন ভিজিটরস গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে স্মোক বম্ব ছড়ালেন দুই তরুণ। নবনির্মিত সংসদের নিরাপত্তা বেআব্রু। আর সেই অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়ে সাসপেন্ড হলেন বিরোধীদলের মোট ১৫জন সাংসদ। বৃহস্পতিবার, প্রথমে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। পরে লোকসভায় একই কারণ দেখিয়ে সাসপেন্ড করা হয় ১৪ জন বিরোধী দলের সাংসদকে। এর মধ্যে ৯ জন কংগ্রেসের।

এদিন, লোকসভা অধিবেশন শুরু হওয়ার পরেই অন্য সব ইস্যু বাদ দিয়ে বুধবারের সংসদ হানার বিষয় নিয়ে আলোচনা চান বিজেপি-বিরোধীদলের সাংসদরা। সংসদের নিরাপত্তার নিয়ে সরব হন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। অমিত শাহের বিবৃতি চেয়ে ওয়েলে নেমে স্লোগান দেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়। এরপরেই ‘অসংসদীয় আচরণের’ অভিযোগে ১৪জন সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়। প্রথমে পাঁচ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়। পরে ৯জনকে সাসপেন্ড করা হয়। ১৪জনের মধ্যে কংগ্রেসের ৯ জন, সিপিএমের ২ জন, ডিএমকের ২জন এবং সিপিআইয়ের ১ জন রয়েছেন।

যে সাংসদরা সাসপেন্ড হলেন-

ডিন কুরিয়াকোস- কংগ্রেস
হিবি ইডেন-কংগ্রেস
রম্যা হরিদাস- কংগ্রেস
টিএন প্রতাপন- কংগ্রেস
জোথিমনি- কংগ্রেস
বেনি বেহানান- কংগ্রেস
ভিকে শ্রীকান্দন- কংগ্রেস
মহঃ জাভেদ- কংগ্রেস
মণিকম ঠাকুর-কংগ্রেস
পিআর নটরাজন- সিপিএম
কে সুব্রমণ্যাম- সিপিএম
কনিমোঝি করুণানিধি- ডিএমকে
এস আর পার্থিবন- ডিএমকে
এস ভেঙ্কাটেশন- সিপিআই

স্পিকার ওম বিড়লা লোকসভার সাংসদদের বিরুদ্ধে অনিয়ন্ত্রিত আচরণের অভিযোগ তোলেন। এরপরই বিরোধী দলের ১৪ সাংসদর বিরুদ্ধে প্রস্তাব পাশ করান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago