সংসদের নিরাপত্তায় গাফিলতি কার? প্রশ্নের মুখে গোয়েন্দা বাহিনীর দক্ষতা!

খবর লাইভ : সংসদ ভবনে দেশের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।কিন্তু বুধবার সেখানে দেখা গেল এক অদ্ভুত চিত্র। নিরাপত্তার বেষ্টনী টপকে সাংসদদের বসার জায়গায় পৌঁছে গেলেন দুই আগন্তুক। মুহূর্তের মধ্যে হুলস্থূল পড়ে যায়। হামলার দিনেই হামলার স্মৃতি উসকে দিল নিরাপত্তার গলদ সংক্রান্ত একগুচ্ছ প্রশ্নকে। যেভাবে ভবনের ভেতরে প্রবেশ করে রাসায়নিক স্প্রে করেছেন দুই হানাদার, তাতে দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা বাহিনীর দক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। গতকাল দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার সঙ্গে সাক্ষাত করেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই- প্রধান ক্রিস্টোফার এ রে। এই বৈঠকের পরই, FBI প্রধান দেখা করেন এনআইএ, আইবি এবং সিবিআই প্রধানদের সঙ্গেও। জানা গিয়েছে, সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ একজোটে কাজ করবে বলেও আলোচনা হয় । অথচ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সংসদের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোদি সরকারের অপদার্থতার ছবি।

কীভাবে ডিজিটাল প্রযুক্তিতে মোড়া অত্যাধুনিক সুরক্ষা বলয় সমৃদ্ধ নিরাপত্তা বলয় টপকে নতুন সংসদ ভবনের ভিতরে স্মোক বম্ব নিয়ে ঢুকে পড়লেন দুজন আগন্তুক, এই প্রশ্নের সরগরম গোটা দেশ। শুধু ভবনের ভেতরেই নয় একই দিনে সংসদ পরিসরে বিক্ষোভ ও স্লোগান দিলেন আরও দুজন। এদের হাতে স্মোক বম্ব-র পরিবর্তে আগ্নেয়াস্ত্র থাকলে কী হত ? রাজধানীর ভিভিআইপি নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী কি পারবেন এই প্রশ্নের জবাব দিতে?

খলিস্তানি জঙ্গি সংগঠনের লাগাতার হুমকির পরও সংসদ পরিসরের নিরাপত্তা বাড়ানোর কোনও প্রচেষ্টা কেন করা হয়নি? কেন বুধবারের ঘটনার কোনও আগাম খবর দিতে পারেনি গোয়েন্দা বাহিনী, প্রশ্ন তুলছেন বিরোধী শিবিরের সাংসদরা৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী লোকসভার সচিবালয়ের কথায় গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তদন্ত কমিটির শীর্ষে সিআরপিএফের ডিজি অনিশ দয়াল সিং। নিরাপত্তা বিঘ্ন হওয়া নিয়ে যত দ্রুত সম্ভব রিপোর্ট দেবে তদন্ত কমিটি। এই কমিটিতে থাকবেন অন্যান্য নিরাপত্তা সংস্থার আধিকারিক এবং বিশেষজ্ঞরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago