খবর লাইভ : ‘হল অফ ফেমে’ স্থান পেলেন ভারতীয় তারকা লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ। প্রথম এশীয় পুরুষ হিসাবে আন্তর্জাতিক টেনিসের হল অফ ফেমে স্থান পাচ্ছেন দুই ভারতীয় তারকা লিয়েন্ডার এবং বিজয়। ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে মোট ১৮টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক লিয়েন্ডার স্থান পাচ্ছেন খেলোয়াড়দের ক্যাটাগরিতে। অন্যদিকে, আরেক প্রাক্তন তারকা অমৃতরাজ হল অফ ফেমে স্থান পাচ্ছেন টেনিসে তাঁর অবদানের জন্য।
আগামী বছরের ২০ জুলাই নিউপোর্টে এই অনুষ্ঠানের আসর বসবে। এই সম্মান পেয়ে আপ্লুত লিয়েন্ডার। এই তিনি বলেন, “দেশের হয়ে তিন দশক ধরে খেলার পুরস্কার পেলাম। এই সম্মান শুধু আমার নয়, বরং কোটি কোটি ভারতবাসীর। যখন টেনিস খেলতে শুরু করি, তখন স্বপ্নেও ভাবিনি একদিন এই সম্মান পাব। আন্তর্জাতিক টেনিসের কিংবদন্তিদের সঙ্গে আমি হল অফ ফেমে, এটা কল্পনা করেই রোমাঞ্চিত হচ্ছি। এই সম্মান শুধু ভারতের তরুণ টেনিস খেলোয়াড়দের প্রেরণা দেবে।”
আরও পড়ুনঃ সংসদ ভবনে ঘটনার জের, বাড়ছে রাজ্য বিধানসভার নিরাপত্তা
ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সর্বোচ্চ সম্মান হলো ‘হল অফ ফেম’। ২০২৪ সালে এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন মোট তিন জন। তাঁদের মধ্যে রয়েছেন অমৃতরাজ এবং লিয়েন্ডার। তৃতীয় জন হলেন ব্রিটিশ টেনিস সাংবাদিক এবং লেখক রিচার্ড ইভান্স।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…