আইসিএসই-সিবিএসই-র নির্ঘণ্ট ঘোষণার পরই জল্পনা, কবে লোকসভা নির্বাচন?

খবর লাইভ : কবে হবে লোকসভা নির্বাচন? আইসিএসই, আইএসসি পরীক্ষার পাশাপাশি এবার সিবিএসইও তাদের পরীক্ষাসূচি ঘোষণা করে দেওয়ায় শুরু হয়েছে জল্পনা। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হচ্ছে ২ এপ্রিল। আইএসসি পরীক্ষা শেষ হবে ৩ এপ্রিল। দেশের সব রাজ্য শিক্ষা সংসদের পরীক্ষাই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে বলে খবর। তবে পড়ুয়াদের নিরিখে দেশের সবচেয়ে বড় বোর্ড সিবিএসই-ই। আর দু’টি সর্বভারতীয় বোর্ডের পরীক্ষাসূচি ঘোষণা হওয়ার পর রাজনৈতিক মহলের মতে, মোটামুটি ২০১৯ সালের মতো সময়েই হতে চলেছে লোকসভা ভোট।

উল্লেখ্য, ২০১৯ সালে সিবিএসই দ্বাদশের পরীক্ষা শেষ হয়েছিল ৬ এপ্রিল। প্রথম দফার লোকসভা ভোট ছিল ১১ এপ্রিল। সে বার মোট সাত দফায় লোকসভা নির্বাচন হয়। শেষ দফার ভোটগ্রহণ ছিল ১৯ মে। এরপর ২৩ মে সারা দেশে এক দিনে ভোটগণনা হয়েছিল। আর সেই পথ ধরেই আগামী লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলে জল্পনা। এপ্রিল-মের বদলে মার্চ-এপ্রিলে নির্বাচন হয়ে যেতে পারে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু সর্বভারতীয় দুই পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার পর অনেকেই মনে করছেন, পরীক্ষার মাঝে ভোট না করানোরই সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন।

তবে নির্বাচন এগিয়ে আনা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, সাধারণত প্রতিবারই সর্বভারতীয় বোর্ডগুলির পরীক্ষা শেষ হওয়ার পর লোকসভা নির্বাচন শুরু হয়। যদি এ বার রামমন্দিরকে ভোটের অস্ত্র করতে বিজেপি আগ্রাসী হয়ে নামে তা হলে আলাদা বিষয়। সেটা হলে গণতন্ত্রের উপর আরও একটা আঘাত এসে পড়বে। তবে এ বার কবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে সে দিকে তাকিয়ে গোটা দেশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago