খবর লাইভ : ফের নামল শহর কলকাতার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার কলকাতার তাপমাত্রা নামল ১৪-এর ঘরে। এখনও পর্যন্ত বুধবার এই মরসুমের শীতলতম দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে শুধু কলকাতাই নয়, কলকাতার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা নামল গোটা রাজ্যে। তবে সকাল হতেই হালকা কুয়াশা ও পরে রোদ ঝলমলে আকাশ সামনে আসছে। জেলায় জেলায় বাড়ছে শীতের দাপট।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে রাজ্যে। আর সেকারণেই আগামী দু দিনে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু কমতে পারে। এরপর ২-৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। তবে বুধবার থেকে আগামী দু’দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। অন্যদিকে, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। ফলে বুধবার জমিয়ে শীতের আমেজ কলকাতায়। এদিন ভোরের তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। তবে হাওয়া অফিস জানিয়েছে রবিবার পর্যন্ত তাপমাত্রায় খুব বেশি উত্থান পতনের সম্ভাবনা কম। আজ দিনভর উত্তরের ঠাণ্ডা হাওয়া বইবে শহরে।
আরও পড়ুনঃ রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী প্রথমবারের বিধায়ক ভজন লাল
এদিকে ইতিমধ্যে, ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে পশ্চিমের জেলার তাপমাত্রা। পাশাপাশি শীতের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যে গোটা দেশে তৈরি হয়েছে। বুধবার থেকে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমবে বলে খবর। পাশাপাশি বুধবার হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে বুধবারও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের নিচু এলাকায়। অন্যদিকে, বিক্ষিপ্তভাবে দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে বলে খবর। বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…