শিবরাজ অতীত, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব

খবর লাইভ : নির্বাচন জয়ের ২ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর অবশেষে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। শিবরাজ সিং চৌহানের মতো হেভিওয়েটকে সরিয়ে মধ্যপ্রদেশের নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হল উজ্জ্বইনের তিনবারের বিধায়ক মোহন যাদবকে। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারেরও নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে।

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে দুরমুশ করে ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ জয় করেছে বিজেপি। তবে নির্বাচনে জয়লাভ করলেও এই রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী পদে কে বসবে তা নিয়ে দোলাচলে ছিল গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী মুখ বাছতে রীতিমতো পর্যবেক্ষক দলও গঠন করা হয়। সেই দলের পরামর্শের ভিত্তিতেই সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে ৫৭ বছরের মোহন যাদবকে।

আরও পড়ুনঃ বাম আমলে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি, হাই কোর্টে হলফনামা ইউজিসির 

উল্লেখ্য, বিগত শিবরাজ মন্ত্রিসভায় উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন মোহন। উজ্জয়িনীর তিনবারের বিধায়ক তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, শিবরাজকে নিয়ে দলের আন্দরেই আপত্তি ওঠায় পরিচ্ছন্ন ভাবমূর্তির মোহন যাদবকে বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে। মাথায় রাখা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের কথাও। এদিন এইসঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন জগদীশ দেওরা এবং রাজেশ শুক্লা। বিধানসভার স্পিকার করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago