খবর লাইভ : রবিবার বৃষ্টির কারণে ভেস্তে যায় ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ। টসই করা যায়নি ম্যাচে। আর এই নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ব্যবস্থাপনার উপর ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর। তিনি বলেন, পুরো মাঠ না ঢাকতে পারাটা চরম ব্যর্থতা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের জন্য।
এই নিয়ে সম্প্রচারকারক সংস্থাকে গাভাস্কর বলেন, “যদি মাঠ ঢাকা না হয় এবং বৃষ্টি থামে, তাহলে অন্তত এক ঘন্টার মধ্যে খেলা শুরু করা যাবে না। তার মধ্যে হঠাৎ আবার বৃষ্টি চলে আসে। প্রত্যেকে প্রচুর অর্থ পাচ্ছে, সেটি দিয়ে কোনও ভুল করা যাবে না। প্রতিটা ক্রিকেট বোর্ডের প্রচুর অর্থ রয়েছে। যদি তারা বলে যে তারা পাচ্ছে না, তারা মিথ্যা বলছে। হয়ত বিসিসিআইয়ের মত অর্থ তারা পাচ্ছে না। কিন্তু পুরো মাঠ ঢাকার জন্য কভার কেনার অর্থ তো সব বোর্ডেরই থাকবে।”
আরও পড়ুনঃ আইএফএর প্রাক্তন সচিবের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি
এরপর গাভাস্কর উদাহরণ দেন ইডেন গার্ডেন্সের, যেখানে পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই নিয়ে গাভাস্কর প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের, যিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হিসেবে এই ব্যবস্থাপনা করেছিলেন। এই নিয়ে গাভাস্কর বলেন, “বোর্ডগুলিকে এবার থেকে পুরো মাঠ ঢাকার দায়িত্ব নিতে হবে। কোনও অজুহাত দিলে চলবে না। আমার মনে আছে ইডেন গার্ডেন্সে একটি টেস্ট ম্যাচে কিছু সমস্যা হয়েছিল, যার জন্য খেলা শুরু হচ্ছিল না। পরের ম্যাচে, ইডেন গার্ডেন্সের পুরো মাঠ ঢেকে গিয়েছে। এই ধরণের উদ্যোগ নিতে হবে আপনাদের। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সময়ে দায়িত্বে ছিলেন এবং খেয়াল রাখতেন যাতে কেউ ইডেন গার্ডেন্সের দিকে আঙুল না তুলতে পারেন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…