খবর লাইভ : মালদহ শহরের প্রাণকেন্দ্র রাজমহল রোডের উপর এক টুকরো জমির মালিকানা নিয়ে গোলমাল চূড়ান্ত পর্যায়ে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, ওই জমিটি তাঁর পরিবারের। এত দিন জমিটির দেখভাল করতেন তাঁর কাকা এবং দাদারা। কিন্তু তাঁদের প্রয়াণের পর জমি দেখভালের দায় গিয়ে পড়ে কৃষ্ণেন্দুর উপর। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায়, সেই জমিটি নিজের বলে দাবি করে তাতে দোকান করে বসে রয়েছেন এলাকারই এক ব্যবসায়ী দেবাশিস সাহা।তারও দাবি, ওই জমিটি তাঁর নিজের। কৃষ্ণেন্দু প্রভাব খাটিয়ে জমিটি দখল করার চেষ্টা করছেন।
আরও পড়ুনঃ বেইরুটকে ধুলিসাৎ করে দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর
পুরপ্রধান বলছেন, বংশানুক্রমে জমিটি তাঁদের। অন্য দিকে, ব্যবসায়ীর দাবি, জমির যাবতীয় কাগজপত্র, সবই রয়েছে তাঁর হাতে। এখন প্রশ্ন হল, জমি কার! রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু বলছেন, ওই জায়গাটি আমাদের পরিবারের। এক সময় আমার কাকা, দাদারা এই সব জমিজমা দেখাশোনা করতেন। আমি পারিবারিক সম্পত্তির ব্যাপারে নাক গলাতাম না। বর্তমানে দাদা ও কাকারা প্রয়াত। এখন আমাদের পারিবারিক সম্পত্তি দেখাশোনা করতে হচ্ছে। ওই ব্যবসায়ী যে জায়গায় ব্যবসা চালাচ্ছেন, সেই জায়গাটি আসলে আমাদের পরিবারের। তার আশেপাশের জায়গাও আমাদেরই। এটা সবাই জানে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…