সুযোগ দেওয়া উচিত ছিল: মহুয়ার পরিণতি নিয়ে বিস্ফোরক লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল

খবর লাইভ : সাক্ষীদের প্রশ্ন করার অধিকার রয়েছে অভিযুক্তের। আর সেকারণেই সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে হীরানন্দানি-সহ অন্য সাক্ষীদের জেরার সুযোগ দেওয়া উচিত ছিল। ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে মহুয়ার পরিণতি নিয়ে মুখ খুললেন লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল পিডিটি আচারি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি স্পষ্টভাবেই জানান, ঘটনার অন্যতম সাক্ষী দর্শন হীরানন্দানি-সহ অন্য সাক্ষীদের জেরা করার সুযোগ দেওয়া উচিত ছিল মহুয়া মৈত্রকে। এই নিয়মটা মোটামুটি সকলেই মেনে চলে। তবে লোকসভায় মহুয়াকে বহিষ্কার করা নিয়ে এথিক্স কমিটির সুপারিশ বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করিয়ে নিয়েছে ।

বিরোধী সাংসদের অভিযোগ, বিষয়টি নিয়ম মেনে হয়নি। তাঁদের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও তাঁকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়নি। পাশাপাশি মহুয়ার বিরুদ্ধে যাঁরা অভিযোগ তুলেছিলেন, তাঁদের পাল্টা প্রশ্ন করার সুযোগ মহুয়াকে দেয়নি এথিক্স কমিটি।

এদিকে এথিক্স কমিটির কাছে নিজের বক্তব্য জানাতে গিয়ে শনিবারও মহুয়া জানিয়েছিলেন, লগইন আইডি ও পাসওয়ার্ড অন্যকে দেওয়ার মধ্যে কোনও বেনিয়ম নেই। সেই সূত্র ধরেই আচারি জানিয়েছেন, লগইন আইডি এবং পাসওয়ার্ড অন্যকে দেওয়ার ক্ষেত্রে সাংসদদের উপরে কোনও বিধিনিষেধ নেই। সেক্ষত্রে কীভাবে আপনি এক জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, তা আমি জানি না। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এথিক্স কমিটি করতে পারে না, সেই কাজ করে প্রিভিলেজ কমিটি।

তবে এখানেই থেমে থাকেননি তিনি। আচারি আরও জানান, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রশ্নের বিনিময়ে হীরানন্দানির থেকে নগদ এবং উপহার নিয়েছেন। এটা দুর্নীতির মামলা। এই মামলা দুর্নীতি দমন আইনের আওতায় সিবিআইয়ের তদন্ত করা উচিত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago