খবর লাইভ : আগামী ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠের ধর্মীয় অনুষ্ঠান ব্রিগেডে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা কলকাতায়। মঠ ও মন্দিরের মহারাজদের নিয়ে দিল্লিতে তাঁকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সব ঠিকঠাক থাকলে মোদি ওইদিন ব্রিগেডে থাকছেন।বিজেপির সব সাংসদ, বিধায়ক, নেতাকেও ওই অনুষ্ঠানে হাজির থাকতে বলা হয়েছে। তবে মঞ্চে জায়গা পাবেন না রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদেরও অন্য বিধায়ক, মন্ত্রী, নেতাদের সঙ্গে মঞ্চের সামনে মাটিতে বসে ‘ভক্ত’ হিসাবে গীতা পাঠ করতে হবে।
যদিও এটি সরকারি অনুষ্ঠান নয়। তবু প্রধানমন্ত্রীর পাশে অবশ্যই থাকার সুযোগ পান কোনও রাজ্যের সভাপতি, মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা। কিন্তু ব্রিগেডের সমাবেশের ক্ষেত্রে তা হবে না।বিজেপি-সহ গোটা গেরুয়া শিবির এই কর্মসূচির উদ্যোক্তা হলেও অনুষ্ঠানটি হচ্ছে বিভিন্ন মঠ-মিশনের সমবেত উদ্যোগে ‘অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’-এর নামে।
সংগঠনের পক্ষে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মঞ্চে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, গুজরাটের দ্বারকামঠের বর্তমান শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী।অবশ্য ড্যামেজ কন্ট্রোলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর সাফাই, ওই দিনের যে অনুষ্ঠান, তা তো আমাদের নয়। তবে আমরা সনাতন ধর্মের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করব। যেখানে উদ্যোক্তারা বসতে বলবেন সেখানেই বসব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…