খবর লাইভ : বিশ্বকাপ শেষ হওয়ার পরই চুক্তি বৃদ্ধি করা হয়েছে রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ভারতীয় দলের কোচ হিসাবে আরও দেখা যাবে তাঁকে। তবে এখন কথা হলো কতদিনের চুক্তি করা হয়েছে দ্রাবিড়ের সঙ্গে সেটা জানানো হয়নি। আর এই নিয়েই এবার মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। জানালেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ঠিক হবে চুক্তির মেয়াদ।
এই নিয়ে শনিবার মুম্বইতে সাংবাদিকদের জয় শাহ বলেন,” আমরা দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি করেছি। কিন্তু সেটা কত দিনের জন্য করা হবে তা এখনও ঠিক হয়নি। বিশ্বকাপের পর এত আলোচনা করার সময় পাওয়া যায়নি। দ্রাবিড়দের সঙ্গে আমার কথা হয়েছে। ওঁরা সকলেই আগামী দিনে কাজ করার জন্য রাজি। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে আসার পর ঠিক করা হবে কত দিনের জন্য কোচ রাখা হবে দ্রাবিড়দের।”
আরও পড়ুনঃ মালদহে খোদ পুরপ্রধান প্রাক্তন মন্ত্রী তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর জমি বেদখল!
রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হবে ভারতের। তারপর ৫০ ওভার এবং টেস্ট ক্রিকেটও রয়েছে। সেই সিরিজের পরই চুক্তি বাড়ানো হবে বলে জানান বোর্ড সচিব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…