বাংলাদেশের ক্রিকেটে লজ্জার ইতিহাস, হাত দিয়ে বল আটকে আউট মুশফিকুর রহিম!

খবর লাইভ : বাংলাদেশের ক্রিকেটে লজ্জার ইতিহাস তৈরি হল বুধবার। হাত দিয়ে বল আটকে আউট হয়ে গেলেন মুশফিকুর রহিম। পোশাকি ভাষায় এর নাম ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। মুশফিকুরই বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি এ ভাবে আউট হলেন। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এই ঘটনা ঘটেছে।

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের একটাই ঘটনা থাকলেও হাত দিয়ে বল ধরার অপরাধে এর আগেই আউট হয়েছেন সাতজন।তালিকায় আছেন রাসেল এনডিন, অ্যান্ড্রু হিলডিচ, মহসিন খান, ডেসমন্ড হেইন্স, গ্রাহাম গুচ, স্টিভ ওয়াহ ও মাইকেল ভন। মুশফিকুর রহিমের নামটা এই তালিকাতেই নয়া সংযোজন।বাকিদের প্রায় সবাই বল স্টাম্পের দিকে যাচ্ছে বলে রিফ্লেক্স অ্যাকশন থেকে বা আইন না জেনে হাত দিয়ে বল সরিয়ে দিয়েছেন। কেউ বা শিকার প্রতিপক্ষের অখেলোয়াড়ি আচরণের। কিন্তু মুশফিক যে বলটা হাত দিয়ে ধরেছেন, তা স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছিল। এমনিতেই আউটটা বিচিত্র, মুশফিকেরটা বিচিত্রতর।

আরও পড়ুনঃ প্রমাণ লোপাটের আশঙ্কা! নিয়োগ মামলায় এখনই সব তথ্য সামনে আনতে চায় না সিবিআই
‘হ্যান্ডলড দ্য বল’ আউট হওয়া সাত ব্যাটসম্যানের মধ্যে বাকি ছয়জনই বলে হাত লাগিয়েছেন আউট হওয়ার হাত থেকে বাঁচতে।বুধবার ম্যাচের ৪১তম ওভারে এই ঘটনা ঘটে। কাইল জেমিসনের একটি শর্ট লেংথ বল ক্রিজে দাঁড়িয়ে খেলেন মুশফিকুর। সেটি পিচে ড্রপ করে লাফিয়ে ওঠে। মুশফিকুর আচমকা সেই বল হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। সেই বলটি উইকেটে লাগার সম্ভাবনা প্রায় ছিলই না। কিন্তু যে হেতু বলটি ‘ডেড’ হওয়ার আগেই মুশফিকুর ইচ্ছাকৃত ভাবে হাত দিয়ে সরিয়ে দেন, তাই নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন।
মাঠে থাকা আম্পায়ারেরা সিদ্ধান্ত নিতে পারেননি। তাঁরা তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নিতে পাঠান। তৃতীয় আম্পায়ার আহসান রাজা মুশফিকুরকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন।ক্রিকেটের নিয়ম অনুযায়ী, এটি আগে ‘হ্যান্ডলিং দ্য বল’ নামে পরিচিত ছিল। কিন্তু ২০১৭ সালে ক্রিকেটীয় আইনে এই আউটের নাম বদল করা হয়। আইনের ৩৭ নম্বর ধারা অনুযায়ী, এই আউট ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর আওতায় পড়ে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago