রেললাইনে লরি! ফারাক্কায় দুর্ঘটনার কবলে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস

খবর লাইভ : মুর্শিদাবাদে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। রবিবার রাত দেড়টা নাগাদ একটি বালি বোঝাই লরি আচমকাই চলে আসে রেললাইনে। যদিও চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে সূত্রের খবর। তবে এই ঘটনার পর থেকেই ওই রুটে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় সোমবার সকাল থেকে পরিস্থিতি ফের স্বাভাবিক হয়েছে বলে খবর। তবে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হতে এখনও বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে রেলের তরফে।

রেল সূত্রে খবর, রবিবার সন্ধেয় ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। এরপর মাঝরাতে ফারাক্কার বল্লালপুরের ব্রিজের নিচে রেললাইনে উপর একটি বালি বোঝায় লড়ি চলে আসে। তা দেখেই ট্রেনের চালক জরুরিকালীন ব্রেক কষেন। তাতেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। ট্রেনটি ধাক্কা মারে বালি বোঝাই লরিতে। কিন্তু সজোরে ব্রেক কষার কারণে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায় বলে খবর। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনের চাকাও লাইনচ্যুত হয়। যদিও দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। খবর পেতেই রেল পুলিশ এবং ফারাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন রাতেই। আসেন রেলের আধিকারিকরাও। এরপরই খবর যায় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। তবে ট্রেনের ধাক্কায় লরিটি দুমড়ে মুচড়ে গেছে বলে খবর।

এদিন দুর্ঘটনার পর রেলের তরফে সাফাই দেওয়া হয়েছে, লরির ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে তার নিকটবর্তী লেভেল ক্রসিং ঠিক সময়েই বন্ধ হয়েছিল। রেলকর্তারা মনে করছেন, রেললাইনে এসে যাওয়ার পরও যদি লরিচালক কোনও আলো দেখাতেন তাহলে ট্রেনের চালক পরিস্থিতি সতর্কতা নিতে পারতেন। কিন্তু সে রকম কিছু না করায় জরুরি ব্রেক ব্যবহার করেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। যদিও চালকের তৎপরতায় বড় ক্ষয়ক্ষতি আটকানো গিয়েছে মত দাবি রেলের আধিকারিকদের। যদিও দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল। তদন্তের জন্য রাজ্য পুলিশকে সব তথ্য ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালদহের ডিআরএম। ঘটনায় রেলের তরফেও তদন্ত করা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago