মিজোরামে শুরু ভোট গণনা! ক্ষমতায় আসার সম্ভাবনা জোরাম পিপলস মুভমেন্টের

খবর লাইভ : রবিবারই ৪ রাজ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। আর সোমবার মিজোরামের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। গত ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন হয়। ৪০ আসনের বিধানসভা নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মিজোরামে মুখ্য প্রতিদ্বন্দ্বী দলগুলি হল মিজো ন্যাশনাল ফ্রন্ট, জোরাম পিপলস মুভমেন্ট ও কংগ্রেস। তিনটি দলই ৪০ আসনে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে, বিজেপি মাত্র ১৩টি আসনে প্রার্থী দিতে সক্ষম হয়। আম আদমি পার্টিও এবার প্রথম মিজোরামের নির্বাচনে অংশ নিয়ে ৪ আসনে লড়াই করে আপ প্রার্থীরা। এদিকে ৩ ডিসেম্বরই বাকি ৪ রাজ্যের সঙ্গে মিজোরামের নির্বাচনের ফল প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে মিজোরামের ফল প্রকাশ একদিন পিছিয়ে দেওয়া হয়। মিজোরামে রবিবার দিনটি পবিত্র দিন বলে মনে করা হয় বলেই এমন সিদ্ধান্ত। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে রয়েছে ৪ আসনে, জোরাম পিপলস মুভমেন্ট এগিয়ে রয়েছে ৩ আসনে এবং কংগ্রেস এগিয়ে ১ আসনে।

আরও পড়ুনঃ মধ্যপ্রদেশে লাডলি বেহনা স্কিম দিয়ে সব হিসাব উল্টে দিল বিজেপি

উল্লেখ্য, ২০১৮ সালে মিজোরামের বিধানসভা নির্বাচনে ২৬ আসনে জয়ী হয়েছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)। কংগ্রেসকে হারিয়ে এনডিএ জোটের শরিক দল সরকার গঠন করেছিল। জোরাম পিপলস মুভমেন্ট দল পেয়েছিল ৮টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র ৫টি। তবে চলতি বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষায় এবার মিজোরামে পালাবদলের সম্ভাবনাই উঠে এসেছে। মিজো ন্যাশনাল ফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আসতে পারে বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট। এক্সিট পোল বলছে, জেডপিএম পেতে পারে ২৮ থেকে ৩৫টি আসন। এমএনএফের মাত্র ৩ থেকে ৭টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস মাত্র ২ থেকে ৪টি আসন পাবে, বিজেপি সর্বাধিক ২টি আসন পেতে পারে।

এদিকে সোমবার সকালে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে গণনা কেন্দ্রগুলিতে। বুথে বুথে খোলা হয়েছে স্ট্রং রুম খোলা হয়েছে। কিন্তু চার রাজ্যের মধ্যে তিনটি রাজ্যে বিজেপি জয় পেলেও মিজোরাম কাঁটা কিন্তু এখনও বিঁধে রয়েছে বিজেপির গলায়। শাসকদল এমএনএফ ২০১৬ সাল থেকে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (নেডা)-র এর সদস্য। কিন্তু সম্প্রতি সেই বিজেপির বিরুদ্ধেই সুর চড়িয়েছে এমএনএফ। তার কারণ মণিপুরের সাম্প্রতিক হিংসা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago