খবর লাইভ : লোকসভা নির্বাচনের আগে চার রাজ্যের বিধানসভা ফলাফলের দিকে নজর রেখেছে গোটা দেশ। রবিবার সকালে নির্ধারিত সময় থেকেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় ভোট গণনা শুরু হয়েছে। সকাল ন’টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে রাজস্থানে। অশোক গেহলট সেখানে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। ছত্রিশগড়েও জোর টক্কর চলছে হাত ও পদ্ম শিবিরের মধ্যে।
সকাল ন’টা পর্যন্ত ভোট গণনা নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে?
চার রাজ্যের বিধানসভা ভোটের গণনায় রাজস্থানে বিজেপি এখনও পর্যন্ত ১০০ টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে আছে ৮৫ আসনে। তেলেঙ্গানায় বি আর এস কে পিছিয়ে দিয়ে ৬৬ আসনে এগিয়ে গেল কংগ্রেস। ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে রয়েছে ৪০ আসনে, বিজেপি এগিয়ে ৩৫ টি আসনে কংগ্রেস ৩৭ টি আসনে এগিয়ে। মধ্যপ্রদেশে বিজেপি ১২১ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস রয়েছে দ্বিতীয় স্থানে, ৯৪ আসনে এগিয়ে রয়েছে তারা।
হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলট, বসুন্ধরা রাজে, সচিন পাইলটরা এগিয়ে রয়েছেন। বিজেপির রাজ্যবর্ধন রাঠোর এগিয়ে রয়েছেন বলে খবর। ছত্রিশগড়ে বিজেপির রমন সিং পিছিয়ে রয়েছেন। কংগ্রেসের ভূপেশ বাঘেল পিছিয়ে আছেন বলে খবর। তেলেঙ্গানায় BRS এর কে চন্দ্রশেখর রাও পিছিয়ে পড়লেন। শেষ পাওয়া খবর অনুযায়ী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এগিয়ে রয়েছেন। কংগ্রেসের কমলনাথ সেখানে এগিয়ে রয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…