খবর লাইভ : মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগণনার মাঝে বড় অভিযোগ কংগ্রেসের।কংগ্রেসের অভিযোগ, গণনা শুরুর কয়েক ঘণ্টা আগেই উজ্জয়িনীর একটি স্ট্রংরুমে এই কারচুপি হয়েছে বলে দাবি ।
উজ্জয়িনীর তারানা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মহেশ পারমারের দাবি, একটি ব্যালট বাক্সের সিল ভাঙা অবস্থায় দেখতে পান তিনি এবং দলীয় কর্মীরা। বাক্সে যে সিল রয়েছে, তা নতুন করে লাগানো হয়েছে ।
মধ্যপ্রদেশ কংগ্রেস এক্স হ্যান্ডলে লিখেছে, ‘‘উজ্জয়িনীতে গণনার আগে কারচুপি। উজ্জয়িনীর কোঠি প্যালেসের স্ট্রংরুমে একটি পোস্টাল ব্যালটের সিল ভাঙা হয়েছে। কংগ্রেস প্রার্থী ও তাঁর প্রতিনিধিরা ভাঙা ব্যালট বাক্সের সিল জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকদের দেখিয়েছেন। অভিযোগও দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশন আর কত দিন চুপ থাকবে?’’
আরও পড়ুনঃ সুইচ হিটে ছক্কা হাঁকানোয় মজেছেন সূর্য থেকে রাসেল, রহস্য ফাঁস রিঙ্কুর
উজ্জয়িনীর জেলাশাসক কুমার পুরুষোত্তমের দাবি, সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে দিনের বেলায় জেলা কোষাগার থেকে পোস্টাল ব্যালটগুলি গণনাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পুরো প্রক্রিয়া ভিডিও করে রাখা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…