খবর লাইভ : এবার কয়লাপাচার মামলায় মলয় ঘটকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, কলকাতার এক বেসরকারি ব্যাঙ্ক থেকে সেই সমস্ত নথি তলব করা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি হিসাবে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছে, সেই নথিও চাওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের তরফে। এছাড়াও মলয় ঘটকের পরিবারের সদস্য-সহ মোট ৫ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও চেয়ে পাঠানো হয়েছে। চলতি মাসের ১৩ তারিখ কলকাতার ওই বেসরকারি ব্যাঙ্কের আধিকারিককে তলব করেছে সিবিআই।
তবে এখানেই শেষ নয়, মলয় ঘটকের ওই অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রতিটি পাতায় ব্যাঙ্ক ম্যানেজারের সই থাকতে হবে বলে জানিয়েছে সিবিআই। তবে এই প্রথম নয়, কয়লা পাচার মামলার তদন্তে একাধিকবার মলয় ঘটককে নোটিশ পাঠিয়েছে ইডি। এবার সিবিআইও তদন্তে গতি আনতে তৎপর। সূত্রের খবর, যেদিন থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটি স্টেটমেন্ট সিবিআই চেয়ে পাঠিয়েছে। একইসঙ্গে ঘটক পরিবারের পাঁচ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই নথি পাঠাতে বলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…