খবর লাইভ : কেউ দফতর চালাতে ব্যর্থ হলে তাঁর পদত্যাগ করা উচিত, কিন্তু দফতর কেন বন্ধ থাকবে? বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘটনাকে ‘তুঘলকি কাণ্ড’ বলে ব্যাখ্যা করে এই প্রশ্নই তুলে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
বিআর আম্বেদকর বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেছেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সরকারি সম্পত্তি নষ্ট হতে পারে । তাই নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনিক কাজ বন্ধ রাখার কথা জানিয়েছেন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। উপচার্যের এই চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এটা পন্থা হতে পারে না। ঠিকঠাক চালাতে না পারলে তালা লাগিয়ে চলে যেতে পারেন না। বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা কাম্য নয়। বাঞ্ছনীয় নয়। উচিত নয়। এটাকে সমর্থন করছি না। তার থেকে পদত্যাগ করা উচিত। এ প্রসঙ্গে তিনি আইনি পরামর্শ নেওয়ার কথাও বলেছেন। তিনি বলেন, আইনি পরামর্শ নেব, কী করা যেতে পারে, তা দেখব। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট আচার্যকে বলেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে। কিন্তু উনি সুপ্রিম কোর্টের আদেশ অগ্রাহ্য করেছেন। তাহলে এরকম অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হত না। বিশ্ববিদ্যালয়ে তালাচাবি লাগানোর মতো এ রকম তুঘলকি কাণ্ড ঘটত না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…