ধর্মতলার সভায় শাহর নিশানায় তৃণমূলের পার্থ- বালু-কেষ্ট

খবর লাইভ : ধর্মতলায় ২১ জুলাইয়ের সভাস্থলে জনসভা করল রাজ্য বিজেপি। এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিই ছিলেন সভার প্রধান বক্তা। দুপুর পৌনে ২টো নাগাদ সভায় আসার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরেই তিনি ধর্মতলার সভাস্থলে পৌঁছে যান।

বিজেপির সভামঞ্চে ঠিক দুপুর ১টা বেজে ৫৪ মিনিটে ওঠেন অমিত শাহ। বক্তৃতা শেষ করে নেমে যান ২টো বেজে ২৯ মিনিটে। তিনি মঞ্চে ওঠার পর বক্তৃতা করেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তার পরেই ভাষণ দিতে শুরু করেন শাহ। তবে বিজেপির সভায় জমায়েত সমর্থকদের নিয়ে শুরুতেই অভিযোগ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন করেন, ‘‘বাংলার আওয়াজ কোথায় হারিয়ে গেল’’?
অমিত শাহের ভাষণে উঠে এল মোদীর নেতৃত্বে দেশের একের পর এক সাফল্যের কথা। কাশ্মীর, করোনা, চন্দ্রযান, এমনকি, রাম মন্দিরের কথাও বললেন শাহ।
বাংলার প্রসঙ্গ উঠতেই ভোটের কথা বললেন শাহ। প্রশ্ন করলেন, ‘‘আগের বার ১৮ টা আসন দিয়েছিলেন এ বার ৩৫টা দেবেন তো?’’ তবে তার পরেই টেনে আনলেন গ্রেফতার হওয়ার বাংলার শাসকদলের মন্ত্রী, বিধায়ক এবং নেতাদের নাম। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে এখনও দল থেকে সাসপেন্ড করা হয়নি কেন?
বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে মঞ্চে মন্তব্য শাহের। বললেন, ‘‘দিদি এই নিয়ে দ্বিতীয়বার শুভেন্দুকে বরখাস্ত করলেন। উনি শুভেন্দুকে বার করতে পারেন, কিন্তু জনতাকে চুপ করাতে পারবেন না।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago