বেনজির দৃশ্য! মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে চোর, চোর স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু

খবর লাইভ : এ এক‌ বেনজির দৃশ্য! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে চোর, চোর স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা শুভেন্দু সহ বিজেপি নেতাদের উদ্দেশ্য করে চোর, চোর স্লোগান দিতে থাকেন তৃণমূল বিধায়করাও৷

দু’ পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বিধানসভার মধ্যে৷ মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল বিধায়করা যে জায়গায় ধরনা দিচ্ছিলেন তার কাছেই দিকে পাল্টা অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা৷ বিধানসভার মধ্যেই তৈরি হয় চরম উত্তেজনার পরিস্থিতি৷ উত্তেজনা নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত লালবাজারের বিশাল বাহিনী বিধানসভায় যায়৷

আরও পড়ুনঃ ধর্মতলার সভায় শাহর নিশানায় তৃণমূলের পার্থ- বালু-কেষ্ট
এ দিনই কলকাতায় সভা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তার পাল্টা এ দিন বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কালো পোশাক পরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল বিধায়করা৷ বেলা তিনটে নাগাদ সেই ধরনায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাঁথির সাংসদ শিশির অধিকারীর নাম করে চোর চোর স্লোগান দিতে থাকেন শাসক দলের বিধায়করা৷
বেলা সাড়ে চারটে নাগাদ আচমকাই বিধানসভায় হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কার্যত নজিরবিহীন ভাবে তৃণমূলে ধরনাস্থলের সামনে দিয়ে হেঁটে যেতে যেতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা৷ তাঁর সঙ্গে গলা মেলান আরও কয়েকজন বিজেপি বিধায়ক৷ পাল্টা জবাব দিতে থাকেন শাসক দলের বিধায়করাও৷ চোর, চোর স্লোগানে ভরে যায় বিধানসভা চত্বর তৈরি হয় চরম উত্তেজনার পরিস্থিতি৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago