খবর লাইভ : আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে সূর্যকুমার যাদবের দল। আজ ম্যাচ জিতে সিরিজ জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
আরও পড়ুনঃ অনিশ্চিত উদ্ধার কাজ, সুড়ঙ্গ থেকে বেরোতে আরও একমাস!
ভারত দুটি ম্যাচ জিতে ২-০-তে এগিয়ে রয়েছে। মঙ্গলবার জিতলে সিরিজ ভারতের দখলে এসে যাবে। টি-২০ সিরিজের বাকি দুই ম্যাচ নিয়মরক্ষার হয়ে যাবে। তবে অস্ট্রেলিয়া আগের ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে খেলিয়েছে। না জিতলেও এতে একটা বার্তা স্পষ্ট, অজিরা এই সিরিজের হাল ছাড়তে নারাজ। বিশ্বকাপের পর এক সপ্তাহের ছুটি কাটিয়ে পরের ম্যাচে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। তিনি ফিরলে প্রথম এগারোয় একটা পরিবর্তন হবে। সহ-অধিনায়কের দায়িত্বও ঋতুরাজের হাত থেকে চলে আসবে তাঁর উপর। শ্রেয়স দলে ফেরায় চাপ বাড়ছে তিলক ভার্মার। তিনি যদি তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পান, তাহলে তাঁর জন্য এটা শেষ সুযোগ হতে পারে। কারণ শ্রেয়স এসে গেলে তিলকের জায়গাতেই হয়তো তিনি খেলবেন।
বর্ষাপাড়া স্টেডিয়ামে ৪০ হাজার লোক ধরে। ফলে প্রবল জনসমর্থন নিয়ে সূর্যরা মঙ্গলবার মাঠে নামবেন। আর এই মাঠে যেহেতু অনেক রান হয়, তাই যাঁরা খেলা দেখতে আসবেন তাঁরা ম্যাচ উপভোগ করতে পারবেন। আগের ম্যাচের সেরা যশস্বী জসওয়াল বলেছেন, তিনি সাহসী ক্রিকেটই চালিয়ে যাবেন। কোচ ও অধিনায়ক তাঁকে সেভাবে খেলার স্বাধীনতা দিয়েছেন।
অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বড় সমস্যা হয়েছে এটাই যে, ম্যাক্সওয়েল, স্মিথ, স্টয়নিস ও জাম্পার মতো ক্রিকেটাররা ৯ সপ্তাহ ধরে ভারতে পড়ে রয়েছেন। ফলে তাঁদের মধ্যে ক্লান্তি আসতে বাধ্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…