খবর লাইভ : কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনায় তাঁর ভাগ্নি-জামাইকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালেই বারুইপুর থেকে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেফতার করেছে কেএলসি থানার পুলিশ। সোমবার ভোরে চা খেতে বেরিয়ে, বাড়ির সামনেই খুন হন ৬৬ বছরের ভোলা শেখ। চামড়ার কারখানার ওই কর্মীকে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ভাগ্নিকে শ্বশুরবাড়ির নির্যাতনের হাত থেকে বাঁচাতে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন ভোলা। সেই আক্রোশেই ভাগ্নি-জামাই তাঁকে খুন করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, সোমবার এলাকার তারদহ বাজার এলাকার একটি হাই স্কুলের কাছে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। বৃদ্ধের পেটে ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন মেলে। তবে সোমবার দুর্ঘটনার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার অভিযুক্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…