কবে মিলবে মুক্তি, কয়েক দিন না কী কয়েক সপ্তাহ? সুড়ঙ্গে আটক শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে

খবর লাইভ : গত সপ্তাহের মাঝামাঝি সময়ে মনে হচ্ছিল, উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা শুধু সময়ের অপেক্ষা৷ কিন্তু শেষ কয়েক দিনে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে৷ বরং উদ্ধার অভিযান সম্পর্কে এখন যা জানা যাচ্ছে, তাতে আটকে থাকা শ্রমিকদের মুক্তি পেতে আরও বেশ কয়েকদিন তো বটেই, বরং কয়েক সপ্তাহও সময় লেগে যেতে পারে৷ সোজা কথায় বললে, উদ্ধারকাজ শেষ হতে কতদিন সময় লাগবে তা এখনই বলতে পারছেন না উদ্ধারকারীরাও৷

বিদেশ থেকে নিয়ে আসা অগার মেশিন দিয়ে পাথর কেটে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছিল৷ সেই অগার মেশিন শুক্রবার রাতে পুরোপুরি বিকল হয়ে যায়৷ পাইপের মধ্যে আটকে থাকা অগার মেশিনের একাংশ পাইপের ভিতর থেকে বের করে আনা সম্ভব হয়েছে৷ এবার হাতে করে শেষ কয়েক মিটার পথের পাথর কেটে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করবেন উদ্ধারকারীরা৷ মাত্র কয়েক মিটারের সেই বাধা পেরোতেই সময় লেগে যাবে অনেকটা৷

আরও পড়ুনঃ দ্বিতীয় টি-২০ ম‍্যাচে অজিদের বিরুদ্ধে ৪৪ রানে জয় পেল ভারত
গতকাল থেকে পাহাড়ের উপর থেকেও পাথর কেটে নীচে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে৷ ইতিমধ্যে ২০ মিটার খনন করে ফেলা সম্ভব হয়েছে৷ তবে পাহাড়ের উপর থেকে পাথর কেটে বিকল্প উদ্ধারের পথ তৈরি করতেও ১২ থেকে ১৪ দিন সময় লাগে৷

এই নিয়ে ১৬ দিন সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকরা৷ তাঁদের শারীরিক ভাবে সুস্থ রাখতে সবরকম চেষ্টা চলছে৷ কিন্তু মানসিক ভাবে তাঁদের কীভাবে চাঙ্গা রাখা সম্ভব, তা নিয়েই এখন চিন্তা বাড়ছে৷ অগার মেশিন দিয়ে যতটুকু পাথর কাটা সম্ভব হয়েছিল, তার পর আরও ১৫ মিটার মতো পাথর কাটতে পারলেই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব৷ এই ১৫ মিটার মতো পথের পাথরের বাধাই এবার হাতে ছোট যন্ত্র দিয়ে কেটে সরানো হবে৷ শ্রমিকদের বের করে আনার জন্য পাইপ বসিয়ে যে রাস্তা তৈরি করা হচ্ছিল, তার মধ্যে ঢুকে এই কাজ করবেন একজন শ্রমিক৷ যে পাথর কাটা হবে, সেগুলি বের করো আনবেন আরও একজন শ্রমিক৷

সুড়ঙ্গের ভিতরে প্রায় ২ কিলোমিটার জায়গা জুড়ে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক৷ ওই অংশটুকুতে এখনও ধস বা অন্য কোনও বিপদের আশঙ্কা নেই বলেই দাবি উদ্ধারকারীদের৷ ৬ ইঞ্চি চওড়া পাইপ দিয়ে ওই শ্রমিকদের কাছে খাবার, ওষুধ সহ জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে৷ শ্রমিকদের সঙ্গে তাঁদের পরিবারের কথা বলার ব্যবস্থাও করা হয়েছে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago