খবর লাইভ : সোমবার সপ্তাহের শুরুতেই ফের বাংলায় নিম্নচাপ কাঁটা। বছর শেষ মাসের কাছাকাছি চলে এলেও এখনও শীত অনেকটাই দূরে। তবে নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? নিম্নচাপের জেরে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? মৌসম ভবনের তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, সোমবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপ আগামী বুধবার (২৮ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
নিম্নচাপের জেরে আগামী পাঁচ থেকে সাত দিন রাজ্যে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ২৯ তারিখ নিম্নচাপের সম্ভাবনা থাকলেও আগামী দু-তিনদিন হাওয়া বদলের এখনই কোনও সম্ভাবনা নেই। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সব জেলাই শুষ্ক থাকবে। মাঝ সপ্তাহে নিম্নচাপের প্রভাব মূলত উপকূলবর্তী এলাকায় পড়তে পারে বলে খবর।
আরও পড়ুনঃ কবে মিলবে মুক্তি, কয়েক দিন না কী কয়েক সপ্তাহ? সুড়ঙ্গে আটক শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে
এছাড়াও কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে এই নিম্নচাপের জেরে শীতের আমেজে ব্যঘাত ঘটতে পারে। এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেখানে বজায় থাকবে ঠাণ্ডা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…