খবর লাইভ : উত্তরকাশীর নির্মীয়মান টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজে ফের বাধা। শেষ ধাপে পৌঁছে গিয়েও আটকে গেল কাজ। শুক্রবার রাতেও সুরঙ্গ থেকে বেরিয়ে আসতে পারলেন না ৪১ জন শ্রমিক। শুক্রবার সকালেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, রাতের মধ্যে সুড়ঙ্গের ধসের বাধা পেরিয়ে শ্রমিকদের বাইরে আনা যাবে। সেইমতো মহড়াও দেওয়া হয়েছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে রাতে থমকে গেল কাজ।
৫৭ মিটার ধসের বাধা সরাতে সরাতে ৪৬.৮ মিটার পর্যন্ত পথ অতিক্রম করেছিল খননের যন্ত্র অগার মেশিন। কিন্তু আর এগোনো গেল না, তার আগেই বিগড়ে গেল মেশিন। সূত্রের খবর, যন্ত্রটি যে উঁচু জায়গার উপর রেখে খননের কাজ চালানো হচ্ছিল, সেই জায়গাটিতে ফাটল দেখা দিয়েছে। তার জন্যই ব্যাহত উদ্ধার কাজ। যদিও আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশারদ আর্নল্ড ডিক্স এই সম্পর্কে একটি মন্তব্যও করেননি। তবে আশা করা হচ্ছে সম্ভবত আজই বাইরের আলো দেখবেন দু সপ্তাহ ধরে অন্ধকারে আটকে থাকা টানেলের শ্রমিকরা। চলছে অপেক্ষার কাউন্টডাউন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…