খবর লাইভ : মরুরাজ্যের ভাগ্য নির্ধারণে আজ ভোট দেবেন ৫ কোটি ২৫ লক্ষ ৩৮ হাজার ১০৫ জন ভোটার। সকাল থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজস্থানের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র। প্রায় ১.৭০ লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যের মোট ৫২,১৩৯টি ভোটকেন্দ্রে পুলিশ ও হোম গার্ড মোতায়েন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রাজস্থানের বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই লক্ষ্যে ৭০ হাজারের বেশি রাজস্থান পুলিশ, ১৮ হাজার রাজস্থান হোম গার্ড, ২ হাজার রাজস্থান বর্ডার হোম গার্ড, ১৫ হাজার অন্যান্য রাজ্যের পুলিশ (উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ), ১২০ কোম্পানি আরএসি মোতায়েন করা হয়েছে। ৫টি প্রতিবেশী রাজ্যের সঙ্গে রাজস্থানের আন্তঃরাজ্য সীমান্তে ২৭৬টি চেকপোস্ট তৈরি করা হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী থেকে সশস্ত্র বাহিনী সহ সব মিলিয়ে মোট ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…