ফের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ পুলিশের

খবর লাইভ : বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বুধবার দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করল শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকে বিশ্বভারতীর উপাচার্যর বাসভবন ‘পূর্বিতা’য় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিন দুটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ হয়েছে। এর আগে গত ২০ ডিসেম্বর এমনই আরও তিনটি মামলায় তিন ঘণ্টা জেরা করা হয়েছিল বিদ্যুৎ চক্রবর্তীকে।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর বিশ্বভারতীর উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর। উপাচার্য থাকাকালীন তাঁর নেওয়া একাধিক সিদ্ধান্ত, মন্তব্য ও কার্যকলাপের জন্য নানান অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রুজু হয়েছে ৬টি মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত সোমবার প্রাক্তন উপাচার্যর পূর্বপল্লীর সরকারি বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল শান্তিনিকেতন থানার তরফে।

আরও পড়ুনঃ কঙ্গোয় সেনাবাহিনীতে যোগ দিতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত ৩১ আহত ১৪০
এই মামলার প্রেক্ষিতে সুরক্ষা চেয়ে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদালত এখনই তাঁকে গ্রেফতার না করারই নির্দেশ দিয়েছিল। পাশাপাশি উচ্চ আদালত এমনটাও জানিয়েছিল যে উপাচার্যর বাসভবনে গিয়ে তাঁকে এক ঘণ্টা করে জিজ্ঞসাবাদ করা যেতে পারে। উচ্চ আদালতের সেই নির্দেশ মতো তিনটি মামলায় সোমবার প্রায় ৩ ঘন্টা জেরা হয়। বুধবার আরও ২টি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীকে।
মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব ছাড়লেও বিদ্যুৎ চক্রবর্তী এখনও রয়েছেন বিশ্বভারতীর ‘পূর্বিতা’ বাংলোয়। মেয়াদ শেষ হওয়ার পর কি করে তিনি থাকতে পারেন সরকারি বাংলোয় তা নিয়ে প্রশ্ন উঠেছে। যে বিতর্ক গড়িয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক পর্যন্তও। সেই বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের অবস্থান ইতিমধ্যেই এক প্রেস বিবৃতি প্রকাশ করে স্পষ্ট করেছে। তাতে কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রকের জিজ্ঞাসার উত্তরে জানানো হয়েছে যে প্রাক্তন উপাচার্যের পক্ষ থেকে, তাঁর আইনি উপদেষ্টা গত ১৫ নভেম্বর একটি ইমেলের মাধ্যমে জানিয়েছেন যে তিনি ৩০ নভেম্বর পর্যন্ত উপাচার্যের বাংলোতে থাকতে চান। বিশ্ববিদ্যালয় এই আবেদনকে নিয়মানুসারেই বিবেচনা করছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago