পরীক্ষা কেন্দ্রের ভিতরে আর বায়োমেট্রিক নয়! টেটে বিশেষ ব্যবস্থার ঘোষণা পর্ষদ সভাপতির

খবর লাইভ : গত বছরই বায়োমেট্রিক নিয়ে অভিযোগ উঠেছিল। এবার সেই সমস্ত সমস্যা যাতে না হয় সেদিকে কড়া নজর প্রাথমিক শিক্ষা পর্ষদের। এবার পরীক্ষা কেন্দ্রের ভিতরে আর লাইন দিয়ে বায়োমেট্রিক ছাপ দিতে হবে না পরীক্ষার্থীদের। তারা যেখানে বসে থাকবেন সেখানেই বায়োমেট্রিক নেওয়া হবে। পাশাপাশি থাকছে আরও একাধিক ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ সালের প্রাথমিকের টেট।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিকের যে টেট হয়েছিল সেই পরীক্ষায় বেশ কয়েকটি কেন্দ্রে বায়োমেট্রিক নিয়ে অভিযোগ উঠেছিল। সে ক্ষেত্রে বায়োমেট্রিকের জন্য পরীক্ষার আগে লম্বা লাইন পড়ায় ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা। তাছাড়া পরীক্ষা শেষে বায়োমেট্রিক হয়নি বলেও অভিযোগ উঠেছিল। বিশেষ করে দক্ষিণ কলকাতার একটি স্কুলে পরীক্ষার আগে বায়োমেট্রিক করানো হয়নি বলে অভিযোগ উঠেছিল। শেষে পরীক্ষার পর প্রার্থীদের বায়োমেট্রিক করানো হয়। পাশাপাশি জেলার কয়েকটি কেন্দ্রেও এই ধরনের অভিযোগ উঠেছিল। মূলত এই সমস্ত কারণেই এবার বায়োমেট্রিক নিয়ে অন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এখানেই শেষ নয়। পরীক্ষা কেন্দ্রে আরও একাধিক ব্যবস্থা থাকছে। সেক্ষেত্রে জলের বোতল নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা। তার বদলে জলের পাউচ দেওয়া হবে প্রার্থীদের। এছাড়া গতবার যে সমস্ত বিধিনিষেধ ছিল এবারও সেগুলিই থাকছে। সেগুলি হল ফেসিয়াল রেকগনিশন, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা, অলঙ্কার পরে না আসা প্রভৃতি। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও সাফ জানিয়েছেন পর্ষদ সভাপতি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago