বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ফের একবার এজেন্সির অপব্যহারের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী

খবর লাইভ :  বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ফের একবার এজেন্সির অপব্যহারের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ করলেন, এজেন্সি কখন এসে গলা টিপে ধরবে, সেই ভয়ে দেশ ছাড়ছেন শিল্পপতিরা৷

গতকালও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এ দিনও বাণিজ্য সম্মেলনের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিল্পপতিদের হেনস্থার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষের উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে৷ কেন্দ্রে এক দল, বাংলায় এক দল৷ আমি একটা জিনিস মেনে নিতে পারি না, কেন আমাদের শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যাবে৷ কেন তাঁরা সবসময় এজেন্সি নিয়ে ভয়ে থাকবে যে কখন এজেন্সি এসে গলা টিপে ধরবে৷ কর অবশ্যই আদায় করো৷ তাই বলে অতিরিক্ত কর চাপিয়ে মানসিক চাপ তৈরি করা হচ্ছে৷ মানসিক, শারীরিক ভাবে সুস্থ না থাকলে টাকা উপার্জন করে কী হবে? শিল্প ক্ষেত্র সবসময় গ্রিন অ্যান্ড ক্লিন থাকবে৷’

আরও পড়ুনঃ আবার রক্তাক্ত কাশ্মীর! রাজৌরিতে জঙ্গির গুলিতে শহিদ ২ জওয়ান

এ দিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এবারের বাণিজ্য সম্মেলনে ইতিমধ্যেই ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে৷ ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে৷

দেশ বিদেশের শিল্প কর্তাদের বাংলায় বিনিয়োগের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এক হাজার হোটেল তৈরি করলেও খদ্দের পাবেন৷ বাংলার প্রধান সুবিধা এটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার৷ নেপাল, ভুটান বাংলাদেশের সীমান্তে৷ সিঙ্গাপুর, মালয়েশিয়া ব্যাঙ্ককও বেশি দূরে নয়৷ আল্টিমেট, ফিউচার ডেস্টিনেশন৷ ভারতের সাংস্কৃতিক রাজধানী বাংলা৷ ইউনেস্কোও তা মেনে নিয়েছে৷ কন্যাশ্রী, দুর্গা পুজো পুরস্কৃত হয়েছে৷ দক্ষ শ্রমিক, ব্যবসার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমরা সবার উপরে৷ রেল লাইন, জাতীয় সড়কের পাশে জমি, পরিকাঠামো সব তৈরি৷’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago