খবর লাইভ : ফের রক্তাক্ত হল কাশ্মীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। সূত্রের খবর, রাজৌরি জেলার বাজিমল জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে আছে, এই খবর পেয়ে বুধবার সেখানে অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। বাহিনীর সদস্যদের দেখে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। জঙ্গিদের গুলিতে এক মেজর ব়্যাঙ্কের কর্তা এবং এক জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। আরও এক জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁকে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, রাজৌরি জেলার ধর্মশালের বাজিমাল এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই মতো ওই এলাকায় অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিরা গুলি চালাতে থাকে, এরপর শুরু হয় এনকাউন্টার। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও গুলির লড়াই চলছে। ঘটনাস্থলে এখনও অন্তত দুইজন সন্ত্রাসবাদী আটকে আছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…