ফাইনালে হারের পর ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে প্রধানমন্ত্রী কী বললেন?

খবর লাইভ : গোটা বিশ্বকাপে দুর্দান্ত খেলা টিম ইন্ডিয়া ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ৷ এমন আশা নিয়ে ১ লক্ষ ৩০ হাজার দর্শক রবিবার মাঠে খেলা দেখতে এসেছিলেন ৷ মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফাইনালে হারের পর গোটা দেশে শোকের আবহ। ভেঙে পড়েছেন ভারতীয় দলের ক্রিকেটারেরাও। তবে সকলকে সান্ত্বনা দিলেন খোদ প্রধানমন্ত্রী। রবিবার রাতে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পরই ভারতীয় ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দেন তিনি। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন মহম্মদ শামিকে বুকে টেনে নেন মোদি। এবারের বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়েছেন শামি ৷

আরও পড়ুনঃ ফের বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, বিজেপিকে হুমকি
ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন নরেন্দ্র মোদি ৷ এরপর শামিকে বুকে জড়িয়ে তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে ৷ একে একে জাদেজা, বুমরাহ, কে এল রাহুল, শ্রেয়স সকলের সঙ্গে হাত মিলিয়ে কথা বলেন নরেন্দ্র মোদি ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago