খবর লাইভ : ধর্মতলায় বিজেপির সভায় অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা।কিন্তু সেই সভা আদৌ কি হবে? সোমবার সেই সিদ্ধান্ত হবে কলকাতা হাই কোর্টে। পুলিশের কাছ থেকে সভার অনুমতি পাওয়া যায়নি।এরপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। হাই কোর্ট জানিয়েছে, সোমবার দুপুরেই এ বিষয়ে তাঁদের বক্তব্য শোনা হবে। তার পরেই সিদ্ধান্ত হবে ধর্মতলায় বিজেপির সভা হবে কি না।
জানা গিয়েছে, সোমবার দুপুর ২টোয় মামলাটি উঠবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।আগামী ডিসেম্বরে কলকাতার ব্রিগেডে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগে ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে আরও একটি সভার পরিকল্পনা রয়েছে বিজেপির। সেই সমাবেশেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে আনতে চান বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। গত অক্টোবর মাসেই এই কর্মসূচির ঘোষণা করা হয়েছিল।
প্রসঙ্গত, রাজ্য বিজেপি এই সমাবেশে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে করতে চায়। ঠিক যেখানে প্রতি বছর ২১ জুলাইয়ের সমাবেশ হয় তৃণমূলের। সেই মর্মে বিজেপি আবেদন জানিয়েছিল কলকাতা পুলিশের কাছে।তবে বিজেপির আশা, আদালত থেকে ওই জায়গায় সমাবেশের অনুমতি পাওয়া যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…