বিশাখাপত্তনমের বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ১৫‌টি মাছ ধরার নৌকা

খবর লাইভ : বিশাখাপত্তনমে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের তীব্রতায় পুড়ে ছাই ১৫টি মাছ ধরার নৌকা। রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি বন্দরে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। এরপরই আগুন বন্দরে দ্রুত ছড়িয়ে পড়ে। একাধিক মাছ ধরার নৌকায় আগুন ছড়িয়ে পড়ে। এদিন কমপক্ষে ৩৫ থেকে ৪০টি নৌকায় আগুন ছড়িয়ে পড়লেও ১৫ নৌকা ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। মৎসজীবীদের দাবি আনুমানিক ৩০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।

এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিশাখাপত্তনম বন্দরে আচমকাই আগুন লাগে। নৌকায় থাকা জ্বালানি ট্যাঙ্ক ও সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। সেখান থেকে আরও আগুন আরও ভয়াবহ আকার নেয়। তবে রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালায় বিশাল দমকল বাহিনী। বন্দরের আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ওই বন্দরের একটি নৌকায় পার্টি চলছিল। সেখানেই প্রথম আগুন লেগে যায়। মুহূর্তে পাশে নোঙর করা বাকি নৌকাগুলিতেও নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে নৌকার জ্বালানি ট্যাঙ্ক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণও হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে মৎসজীবীদের সন্দেহ, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই কেউ নৌকাগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে। নাহলে একটি নৌকা থেকে আগুন এতটা ছড়িয়ে পড়তে পারে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago