এবার পুলিশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু

খবর লাইভ : পুলিশের বিরুদ্ধে সুর চড়ানো তার নিত্যদিনের ঘটনা। এবার তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ‘বেশ কিছুদিন ধরে আমার স্বাভাবিক কাজে বাধা দিচ্ছে পুলিশ। কিছুদিন আগে অন্যায়ভাবে কলকাতায় ১৫-২০ মিনিট আটকে রাখা হয়েছিল ট্রাফিক সিগনালে। রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে ইলেভেন্থ আওয়ারে কর্মসূচির পারমিশন বাতিল করছে পুলিশ।’ এই মর্মেই রিট ফাইল করতে শুক্রবার কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হন বিরোধী দলনেতা।

শুভেন্দুর সংযোজন, ‘আমি একজন আইন মেনে চলা দায়িত্বশীল নাগরিক। আমি যদি অন্যায় করি নিশ্চয়ই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতেই আমাকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছে  পুলিশ।’

আরও পড়ুনঃ ভোট কিনতে টাকা ও মদ বিলোচ্ছে, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক কমলনাথ

তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, ‘এই মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে প্যাকেট বানিয়ে প্রসাদ বিতরণ করেছে সাদা পোশাকের পুলিশ। এটা পুলিশের কাজ নয়। শীঘ্রই সেই ছবি প্রকাশ্যে আনব। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ।’ বিরোধী দলনেতাকে প্রতি পদে পদে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে বলেও এদিন  তোপ দাগেন শুভেন্দু অধিকারী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago