দীর্ঘদিনের বিতর্কের অবসান, কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ দক্ষিণ কোরিয়ায়

খবর লাইভ : দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে চলেছে দক্ষিণ কোরিয়া। ২০২৭ সালের মধ্যেই এই প্রাচীন প্রথা নিষিদ্ধ হতে চলেছে।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির নীতি প্রধান ইউ ইউই-ডং সরকারি কর্মকর্তা এবং প্রাণী অধিকার কর্মীদের সঙ্গে এক বৈঠকে বলেন, “কুকুরের মাংস খাওয়া নিয়ে বিতর্কের অবসান ঘটাতে একটি বিশেষ আইন জারির সময় এসেছে।” চলতি বছরেই কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হবে। ২০২৭ সালের মধ্যে তা পুরোপুরি নিষিদ্ধ করা যাবে বলেই আশাবাদী তাঁরা।

আরও পড়ুনঃ উত্তরকাশীতে ড্রোনের সাহায্যে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা!

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় ১১৫০টি কুকুরের ব্রিডিং ফার্ম রয়েছে। ১৬০০-র বেশি রেস্তোরাঁয় কুকুরের মাংস বিক্রি করা হয়। প্রতিবছর শুধুমাত্র মাংস খাওয়ার জন্য ৭ থেকে ১০ লাখ কুকুর হত্যা করা হয়। কুকুরের মাংস খাওয়া নিয়ে বহুদিন ধরেই তীব্র সমালোচিত হয়েছে দক্ষিণ কোরিয়া। এর আগে বিল উত্থাপন হলেও, ব্যবসায়ীদের বিরোধিতায় তা পাস হয়নি। তবে চলতি বছরে কুকুরের মাংস খাওয়ার বিরুদ্ধে মত জোরাল হচ্ছে এই দেশে। বিশেষ করে তরণ প্রজন্মের মধ্যে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago