কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু বৃষ্টি, কতটা প্রভাব ফেলবে ‘মিধিলি’ ?

খবর লাইভ : বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ । তার জেরে প্রত্যাশা মতোই আকাশ ঢাকছে কালো মেঘে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সমুদ্র হয়েছে উত্তাল। কোন পথ ধরবে ‘মিধিলি’ ? শীতের পূর্বে কি ভিজিয়ে দিয়ে যাবে মহানগরকে ?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১২ ঘণ্টায় বাংলাদেশের মঙ্গলা ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশই থাকবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির আশঙ্কা নেই বটে, তবে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত উপকূল এলাকায় প্রভাব পড়বে বেশি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় এদিন দিনভর মেঘলা আকাশই থাকবে। সকাল থেকেই হাওয়ার দাপটে ঠান্ডা ভাব থাকলেও , রাতের তাপমাত্রা বৃহস্পতিবারই একটু বেড়েছে। অন্যদিকে মেঘলা আকাশে কমেছে দিনের তাপমাত্রা। শুক্রবার কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

আজ বৃষ্টি কোথায় কোথায়

• ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

• মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে।

• হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদীয়া মুর্শিদাবাদে।

• বিপদ এড়াতে দিঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শেষ পাওয়া খবর অনুসারে, উপকূল বরাবর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের পথে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। শনিবার খুব সকালের দিকে এটি বাংলাদেশের খেপুপারা ও মংলার মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago