মধ্যপ্রদেশে নির্বাচনের কাজে এসে মৃত পুলিশ সহ ২, ছত্তিশগড়ে উদ্ধার ৫ কেজির আইইডি বিস্ফোরক

খবর লাইভ : দেশের দুই রাজ্যে মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে সকাল থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। এ রাজ্যে ভোট শুরু হওয়ার আগে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেল। তাঁদের মধ্যে এক জন হলেন পাঞ্জাব পুলিশের কনস্টেবল এবং অন্য জন হলেন মধ্যপ্রদেশ সরকারের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের আধিকারিক। অন্যদিকে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে পাঁচ কেজির দুটি আইইডি বিস্ফোরক উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মাওবাদীরা নির্বাচন বানচাল করতে মজুত করেছিল এই বিস্ফোরক। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই তা উদ্ধার করে পুলিশ

পাঞ্জাব পুলিশের কনস্টেবল জরনেল সিং, মধ্যপ্রদেশ সরকারের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের আধিকারিক ভীমরাওয়ের মৃত্যু হয়েছে। জরনেল সিং বৃহস্পতিবার টিকমগড়ে বুথ পাহারার দায়িত্বে ছিলেন। এবং ভীমরাও বেটুল এলাকার একটি ভোটকেন্দ্রে পরিদর্শক হিসাবে কাজ করছিলেন। ভোটের দায়িত্বে থাকাকালীন আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পাঞ্জাবের ওই পুলিশকর্মীর। এরপর ওই একই দিনে মধ্যপ্রদেশ সরকারের কর্মী ভীমরাও বুকে যন্ত্রনার নিয়ে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎকরা তাঁকে মৃত বলে জানান।

এদিকে, নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিক বছর চল্লিশের মহিলা, রঞ্জিতা ডোংরা উজ্জয়িনীতে ভোট সংক্রান্ত সামগ্রী সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলে খবর। আজ মধ্যপ্রদেশের ৬৪হাজার ৫২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago