জেলে অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, দেওয়া হল অক্সিজেন

খবর লাইভ : জেলেই ফের অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে জেলের ভিতর অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। কাশির সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। সেলের ভিতরই মিনিট পাঁচেক অক্সিজেন দেওয়া হয় বনমন্ত্রীকে। তারপর কিছুটা সুস্থতা অনুভব করেন তিনি।

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাই ডায়াবেটিকের রোগী। এর আগে মন্ত্রীকে আদালতে পেশের দিন এজলাসেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। তখন মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে দেখা যায়। পরিস্থিতি খতিয়ে দেখে সেইসময় মন্ত্রীর চিকিৎসার জন্য তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। বেশ কিছুদিন সেখানে চিকিৎসাধীন থাকেন মন্ত্রী। সেখান থেকে ছুটি পেতে ইডি হেফাজত শুরু হয় তাঁর। ইডি হেফাজতে থাকাকালীন নিয়ম মেনে বেশ কয়েকবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ইডি হেফাজত শেষে বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন মন্ত্রী।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর

বৃহস্পতিবার, ভার্চুয়াল শুনানিতে বিচারককে ‘স্যার বাঁচতে দিন,’ বলে কাতর আর্তি জানিয়েছিলেন মন্ত্রী। যার পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, ‘অসুবিধা হলে সেলে চলে যান।’ এরপর মন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেইসঙ্গে জেলে গিয়ে ইডির জেরার আবেদনও মঞ্জুর করেন তিনি। আর তারপরই আদালত থেকে জেলে ফিরেই অসুস্থ বালু!

Joytipriyo Mallick-minister-ill-oxizen-presidensy-jail

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago