জম্মু-কাশ্মীরে সেনার গুলিতে খতম ৫ লস্কর জঙ্গি

খবর লাইভ : জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে চলা অভিযানে এর বড় সাফল্য ভারতীয় সেনা। গত দুদিন ধরে চলতে থাকা এই অভিযানে নিকেশ হল পাঁচ লস্কর জঙ্গি। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অথচ অস্ত্রশস্ত্র।

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার সামনো এলাকায় একাধিক বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে এই খবর পেয়ে বৃহস্পতিবার অভিযানে নামে ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, ৯ আধাসামরিক বাহিনী, পুলিশ এবং সিআরপিএফ। সন্দেহজনক বাড়ির দিকে যেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। রাতে গুলির লড়াই থেমে যায়। কিন্তু শুক্রবার দিনের আলো ফুটতেই আবারও শুরু হয় অভিযান। আর তারপরই খতম ৫ জঙ্গি। তবে আরও কয়েকজনের লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি অভিযান এখনো চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ১২০ ঘণ্টা পর আনা হল বিশেষ যন্ত্র!

গত সপ্তাহেই উপত্যকার সোপিয়ানে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম হয়েছিল এক জঙ্গি। গত বৃহস্পতিবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই সন্ত্রাসবাদীর। উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্র। অন্যদিকে রামগড় সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে আহত হয়েছিলেন সীমান্তরক্ষী (BSF) বাহিনীর এক জওয়ান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago