২৯ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসছেন না অমিতাভ-শাহরুখ!

খবর লাইভ : ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সিনে উৎসবে মেতে উঠবে শহর কলকাতা। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছরের অন্যতম আকর্ষণ বলিউডের ভাইজান সলমান খানের উপস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে হাজির থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সলমন। কিন্তু এক মঞ্চে করণ-অর্জুনকে দেখার সুযোগ পাচ্ছে না শহরবাসী।

প্রত্যেক বছরের মত এ বছরও শীতের আমেজ পড়তে না পড়তেই কলকাতার বুকে সিনেমা প্রেমী মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। নন্দন চত্বরের ছবিটা যেন এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একেবারে অন্যরকম হয়ে যায়। আর সেখানে বিশেষ আকর্ষণ KIFF। দেশ বিদেশের একগুচ্ছ সিনেমার পাশাপাশি সংস্কৃতি জগতের নানা বিষয়ের উপর আড্ডা জমে উঠবে এই উৎসব প্রাঙ্গণে। তবে এ বছর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারছেন না অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। তবে জয়া বচ্চন থাকবেন বলে জানা যাচ্ছে । চার বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগামী ২৪ নভেম্বর থেকে মিডিয়া রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। এবছরের বিশেষ আকর্ষণ একগুচ্ছ নতুন পরিচালকের বাংলা ছবি, যা বাংলা প্যানোরমা প্রতিযোগীতার সেকশনে জায়গা করে নিয়েছে। মন পতঙ্গ, বনবিবি, বিজয়ার পড়ে, আবার আসিবো আগুন, মাতৃপক্ষ, অনাথ – এই সাতটি ছবি এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলে জানা যাচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago